যেখানে রোজ সময় নষ্ট হয়
একটা অর্ডার তিন জায়গায় লেখা, মাস শেষে ঘণ্টার পর ঘণ্টা হিসাব মেলানো
অর্ডার আসে মেসেজে, তারপর যায় খাতায়, তারপর শিটে। প্রতিবার লেখায় ভুলের সুযোগ। কাকে ফোন করার কথা, কার টাকা বাকি, মনে না থাকলে বিক্রি হাতছাড়া হয়।
অটোমেশনে অর্ডার আসার সাথে সাথে বাকি সব কাজ নিজে থেকে হয়ে যায়। আপনি শুধু দেখেন।
একটা অর্ডার এল
উদাহরণএর পরের সব কাজ নিজে থেকে হয়ে যায়:
যা যা পাবেন
অর্ডার, ইনভয়েস আর ফলো-আপ নিজে থেকে
অর্ডার এলে ইনভয়েস তৈরি, গ্রাহককে মেসেজ, বাকি টাকার মনে করিয়ে দেওয়া, সব নিজে থেকে হবে।
হাতে রিপোর্টের বদলে লাইভ ড্যাশবোর্ড
বিক্রি, খরচ আর স্টক যখন খুশি এক পাতায় দেখবেন। মাস শেষের অপেক্ষা নেই।
এখনকার টুলগুলো জুড়ে দিই
শিট, গ্রাহকের তালিকা আর পেমেন্টের টুল আলাদা চলে? জুড়ে দিই, যাতে তথ্য নিজে থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়।
এআই চ্যাটবট
গ্রাহকের সাধারণ প্রশ্নের উত্তর দিনরাত নিজে থেকেই দেবে, আপনার টিমের সময় বাঁচবে।
কীভাবে কাজ করি
তিন ধাপে, কোনো চমক ছাড়া
আপনার কাজ বুঝি
এখন কীভাবে চলে আর কোথায় সময় যায়, দেখে নিই। তারপর লিখিত পরিকল্পনা আর নির্দিষ্ট দাম দিই।
বানাই আর দেখাই
প্রতি সপ্তাহে চালিয়ে দেখার মতো অগ্রগতি পাবেন।
চালু করি, শেখাই
আপনার টিমকে শিখিয়ে দিই। চালুর পরেও আমরা পাশে থাকি।


যেখানে আমাদের অটোমেশন চলছে
দুই দেশে, প্রতিদিন
Angie's KnB, মেলবোর্ন: অর্ডার এলে নিজে থেকেই রান্নাঘরের প্রিন্টার আর স্ক্রিনে চলে যায়। তিন শাখা এক জায়গা থেকে চলে।
Pharmaco Connect, বাংলাদেশ: কয়েকটা শাখার স্টক আগে স্প্রেডশিটে হাতে মেলাতে হত। এখন সাথে সাথে নিজে থেকে আপডেট হয়।
কোন কাজটা আগে স্বয়ংক্রিয় করা যায়, চলুন দেখি
তথ্য দিন, আমরা ফোন করে আপনার কাজ বুঝে নেব। পরামর্শের জন্য কোনো টাকা লাগবে না।
প্রশ্ন আছে?