MS Biz Studioফার্মেসি সমাধান

যেখানে বিক্রি হাতছাড়া হয়

ওষুধ শেষ হয়ে গেছে, টের পেলেন গ্রাহক ফিরে যাওয়ার পর

স্টক খাতায় বা স্প্রেডশিটে থাকলে কোন শাখায় কী আছে, কেউ ঠিক জানে না। ব্যস্ত সময়ে ফোনের অর্ডারে ওষুধের নাম ভুল শোনা যায়, আর অনলাইনে ওষুধ খোঁজা গ্রাহক আপনাকে খুঁজেই পান না।

নিজের সিস্টেমে প্রতিটা বিক্রির সাথে স্টক নিজে থেকে কমে, আর নতুন অর্ডার আসে লিখিত আকারে।

যা যা পাবেন

  • সব শাখার স্টক এক জায়গায়

    কোন শাখায় কোন ওষুধ কতটা আছে, সাথে সাথে দেখবেন। শেষ হওয়ার আগেই জানতে পারবেন।

  • অর্ডার আর সাপ্লায়ারের হিসাব

    নতুন অর্ডার, কোনটা পাঠানো হয়েছে, কোন সাপ্লায়ারের কাছে কী বাকি, সব এক জায়গায়।

  • নিজের নামে ওয়েবসাইট

    গ্রাহক ওষুধ খুঁজে নিজেই অর্ডার দেবেন, বাংলা বা ইংরেজিতে।

  • পছন্দমতো পেমেন্ট

    বিকাশ, নগদ, কার্ড বা ক্যাশ অন ডেলিভারি। টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে।

Pharmaco Connect-এর সিস্টেম

বাংলাদেশে চালু আছে

Pharmaco Connect

আগে কয়েকটা শাখার স্টক আর সাপ্লায়ারের হিসাব হাতে রাখা হত। এখন সব এক সিস্টেমে, বাংলা আর ইংরেজি দুই ভাষায়।

“আমরা কয়েকটা শাখার স্টক স্প্রেডশিটে রাখতাম। কিছু শেষ হয়ে গেছে টের পেতে পেতে বিক্রি হারিয়ে ফেলতাম। এখনকার সিস্টেম সব সাথে সাথে আপডেট রাখে, আমাদের টিমের অফিসের কাজ অনেক কমে গেছে।”

Pharmaco Connect (ইংরেজি থেকে অনুবাদ)

আপনার ফার্মেসির জন্য কেমন হবে, দেখে নিন

তথ্য দিন, আমরা ফোন করে ডেমো দেখাব।

প্রশ্ন আছে?